বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেন রিটায়ার্ড আর্মস ফোর্সেস অ্যাসোসিয়েশন (RAFA) মোরেলগঞ্জ শাখা।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ” RAFA” মোরেলগঞ্জ শাখার অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও তিন বাহিনীর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ রুস্তম আলী (অবঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাফা মোরেলগঞ্জ শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন জনাব মো. ফরহাদ হোসেন শিকদার (অবঃ), সহ – সভাপতি মো. নুরুল ইসলাম তালুকদার (অবঃ) , কোষাধ্যক্ষ ওয়াঃ অফিসার মোঃ আমিনুল ইসলাম (অবঃ), প্রচার সম্পাদক সার্জেন্ট মোঃ কবির হোসেন (অবঃ) , তথ্য ও আইটি সম্পাদক বিবিসি নিউজ ২৪ এর সাংবাদিক সার্জেন্ট মোঃ ফিরোজ আহমেদ তালুকদার (অবঃ), সাংগঠনিক সম্পাদক কর্পোরাল মেডিকেল এসিস্ট্যান্ট মোঃ মনিরুল ইসলাম (অবঃ) , দপ্তর সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ গিয়াস উদ্দিন (অবঃ) , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্স কর্পোরাল মিলন হোসেন (অবঃ) , সৈনিক রফিকুল ইসলাম, সার্জেন্ট মোজাম্মেল হোসেন (অবঃ) সার্জেন্ট আনোয়ার হোসেন (অবঃ) , সার্জেন্ট মোঃ ইস্কান্দার মোল্লাসহ “RAFA ” সংগঠনের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ ।
আলোচনা সভা শেষে দেশের অকুতোভয় বীর শহীদদের জন্য মিলাদ ও তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে অনুষ্ঠানে অংশ গ্রহণকারী সদস্যদের মসজিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়