নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তা ইটের সলিংকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
২০২৬–২০২৭ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ অর্থ) নির্বাচনী দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪ লাখ টাকা।
প্রকল্পের আওতায় রাজনগর ইউনিয়নের সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার বদির বাড়ি থেকে গফুর মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তাটি ইটের সলিংকরণ করা হবে। দীর্ঘদিন ধরে এ এলাকার বাসিন্দাদের যাতায়াতে যে ভোগান্তি ছিল, তা নিরসনে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মমতাজ বেগম।
স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনসাধারণের চলাচল সহজ করা এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।