ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকার উত্তম চন্দ্র দে ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে মোঃ উমর হাসান রেখেছেন। এ বিষয়ে সম্পাদিত হলফনামায় তাঁর ধর্ম পরিবর্তনের ঘোষণা ও নতুন নামের তথ্য উল্লেখ রয়েছে।
হলফনামা সূত্রে জানা যায়, উত্তম চন্দ্র দে স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী কালেমা পাঠসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি ইসলাম গ্রহণ করেন।
তাঁর পূর্বের নাম উত্তম চন্দ্র দে। তাঁর জন্ম ১ জানুয়ারি ১৯৮৬ সালে। পিতা বিনয় চন্দ্র দে এবং মাতা লক্ষী রানী। তাঁর ঠিকানা—গ্রাম রঘুরামপুর, ডাকঘর শম্ভুগঞ্জ, থানা ময়মনসিংহ সদর, জেলা ময়মনসিংহ। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মোঃ উমর হাসান।
নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন নীতি, আদর্শ ও শিক্ষা নিয়ে পড়াশোনা এবং অনুধাবন করছিলেন। ইসলামের আদর্শ ও সাম্যের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট আহসান উল্লাহ্ (আনার)-এর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি এফিডেভিট করেন। এতে ভবিষ্যতে সর্বক্ষেত্রে মোঃ উমর হাসান নাম ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।