তালিকায় রয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু এবং নুসরাত তাবাসসুম।
<span;>দলটির বিজ্ঞপ্তিতে রাজনৈতিক পর্ষদকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নতুন প্রকাশিত ১৬ সদস্যের তালিকায় স্থান পাননি সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা।