নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ফুলের তোড়া নিয়ে হাজির হয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তিনি জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পরস্পরকে মিষ্টিমুখ করান।
সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদিকে, জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন।
নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।