<যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ হারানোর পর এবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণও হারিয়েছে দলটি।
এর মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটিক পার্টির হাতে চলে যাচ্ছে। ফলে ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দুই বছরে তাঁর প্রশাসনের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষমতা পাচ্ছে বিরোধী দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত – সিনেটে ১০০টি আসনের জন্য সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। ডেমোক্র্যাটিক পার্টি ইতিমধ্যে ৫৪টি আসনে জয় লাভ করেছে।
৪৩৫ আসনের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২২৫টি আসন। ডেমোক্র্যাটিক পার্টি ২২৮টি আসনে জয় লাভ করেছে।
অপরদিকে ৫০টি গভর্নর আসনের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টি ২৬টিতে জয়লাভ করেছে।
এ নির্বাচনের মধ্য দিয়ে ওয়াশিংটনে রিপাবলিকানদের ‘ট্রাইফেক্টা’রও অবসান ঘটছে। ২০২৪ সালের নির্বাচনে জয়লাভের পর দলটি যুক্তরাষ্ট্রের ক্ষমতার তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্র—সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের পদ—নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু এবারের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে সেই একচ্ছত্র নিয়ন্ত্রণের অবসান ঘটতে যাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প গত ২০ বছরের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যার শাসনামলে তার দল প্রতিনিধি সভা ও সিনেট—উভয়ের নিয়ন্ত্রণই হারিয়েছে।
তথ্যসূত্রঃ দ্য এসোসিয়েটেড প্রেস (AP), ইউএসএ