বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে বাগেরহাটে পৌঁছে তিনি মাজারে উপস্থিত হন। সেখানে পবিত্র ফাতেহা পাঠ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে সকালে মোংলায় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তাঁর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বাগেরহাটে মাজার জিয়ারত শেষে বিকেলে খুলনার উদ্দেশে রওনা হন সরকারপ্রধান। সেখানে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।