ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি ইলিশা মাছঘাটে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকৃতির মাছটি ঘিরে ঘাটে তৈরি হয় আগ্রহ ও কৌতূহল।
আজ ৭ নভেম্বর ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাটে শাহাবুদ্দিন ফরাজির আড়ৎ এ মাছটি বিক্রির জন্য আনা হলে এর বিশাল আকৃতি নজর কাড়ে স্থানীয় মাছ ব্যবসায়ী ও ক্রেতাদের।
প্রায় ১৮ কেজি ওজনের মাছটি শেষ পর্যন্ত ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
মেঘনা নদী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদের ভান্ডার। নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন পরিবেশ সুরক্ষিত রাখা গেলে বড় মাছের প্রাচুর্য আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মৎস্যসম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে মাছের নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করা এবং ছোট মাছকে বেড়ে ওঠার সময় দেওয়া জরুরি বলে জানান মৎস অধিদপ্তর। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মেঘনার মাছের প্রাচুর্য ধরে রাখা সম্ভব বলে জানান জেলা মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন।