রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামে প্রেমিকের বাড়িতে টানা তিন দিন ধরে অবস্থান নিয়ে অনশন করছেন রিতু নামে এক যুবতী।
প্রেমিক সোহানের সঙ্গে আড়াই বছরের সংসার ছিল বলে দাবি করে তাকে বিয়ে করে স্বীকৃতি দেওয়ার দাবিতে এ অবস্থান নিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনশন করা ওই তরুণী মাগুরার শ্রীপুরের ধলহারা গ্রামের আশরাফুল ইসলামের স্কুল পড়ুয়া কন্যা।
সরজমিনে গিয়ে দেখা যায় কশবামাঝাইল ইউনিয়নের গাংধাইর গ্রামের ফিরোজ মোল্লার ছেলেকে বিয়ের দাবীতে গত চারদিন ধরে অনশন করছেন ওই তরুণী। তবে বাড়িতে সোহান বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
রিতুর দাবি, সোহানের সঙ্গে তার দীর্ঘ আড়াই বছরের সংসার রয়েছে। সবকিছু ছেড়ে তিনি এখন সোহানের কাছে এসেছেন। কিন্তু সোহান তাকে বিয়ে না করলে তার আর কোথাও যাওয়ার জায়গা নেই।
রিতু বলেন, আমাদের আড়াই বছরের সংসার। আমি সবকিছু ছেড়ে এখন সোহানের কাছে এসেছি। সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমি আত্মহত্যা করব। আমার তো আর যাওয়ার জায়গা নেই।
স্থানীয় এক যুবক নাম প্রকাশে অনিচ্ছুক জানায়,আজ তিন চার দিন ফিরোজ মোল্লার বাড়িতে একজন তরুণী আসছে,তার ছেলে সোহানকে বিয়ের জন্য। তবে এখনো বিয়ে হয়নি।
এদিকে, রিতুর এমন অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে নানা আলোচনা করছেন।
তবে এ বিষয়ে জানতে ফিরোজ মোল্লার বাড়িতে গেলে কাউকে বাড়িতে পাওয়া যায়নি।