পঞ্চগড়ে বিতর্কীত সাদ পন্থীদের তথাকথিত এজতেমা বন্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম ও ঈমান আক্বিদা রক্ষা কমিটি
এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঈমান আক্বিদা রক্ষা কমিটির সাধারন সম্পাদক হাফেজ ক্বারী মোঃ আব্দুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই। ঈমান আক্বিদা রক্ষা করার জন্য কাজ করছি।কিন্তু তাবলীগের নামে ভুল আক্বিদা ছড়ালে চুপ থাকা ঈমানের দায়িত্বের বিরোধী হবে। তিনি আরও বলেন, সাদ পন্থীরা ঈমান বিধ্বংসী অসংখ্য বক্তব্য দিয়েছেন। কুরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহন করা ব্যভিচারী নারী অর্থাৎ বেশ্যা উপার্জন থেকে নিকৃষ্ট।
সাদ পন্থীরা ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় হামলা করে অসংখ্য ওলামায়ে কেরাম ও মুসলমানদের নিহত আহত করে ক্ষয়ক্ষতি করেছেন। সাদ পন্থীদের ঈমান বিধ্বংসী কর্মকান্ড হতে সরলমনা মুসলমানদের ঈমান রক্ষার জন্য আমরা সাদপন্থীদের এজতেমা বন্ধে প্রতিমন্ত্রী, ডিসি, এসপিকে অনুরোধ জানিয়েছি। আমাদের দাবীর পরেও যদি প্রশাসন এজতেমা বন্ধের অনুমতি দেয় তাহলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয় তখন এর দায়ভার প্রশাসনকে নিতে হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,হেফাজতে ইসলাম জেলা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সম্মেলিত খতমে নবুওয়াতের প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমূখ। সংবাদ সম্মেলনে খেলাফতে মশলিশ, হেফাজতে ইসলাম ও ঈমান আক্বিদা রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।