ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘদিন নীরব থাকার পর সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কী বিষয়ে কথা বলবেন, তা এখনো স্পষ্ট করেননি এই অভিনেত্রী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
তাঁর এমন ঘোষণার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কী প্রকাশ করতে যাচ্ছেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। কেউ কেউ মনে করছেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পারেন তিনি। তবে এ বিষয়ে চমকের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরবর্তী সময়ে ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হাউস নম্বর ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন চমক। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের নাচনির্ভর গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নার সাজে দেখা গেছে তাঁকে।
এখন ভক্তদের অপেক্ষা, ঠিক কী বিষয়ে নীরবতা ভেঙে নিজের বক্তব্য সামনে আনতে যাচ্ছেন এই অভিনে