ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তায় শঙ্কায় দুই বিদেশি শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। তবে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া দুই শিক্ষার্থীর নাম, জাতীয়তা ও বিভাগ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
বুধবার (১১ নভেম্বর) সকালে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। এমন তথ্য বুধবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট অটোমেশন সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেন, ‘সকালে তারা (শিক্ষার্থীরা) আমাকে জানান, নিরাপত্তা শঙ্কায় তারা চলে যাবেন। এই বিশ্ববিদ্যালয় আমরা চাই না।’
জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তবে ক্যাম্পাস ছেড়ে যাওয়া দুই শিক্ষার্থীর বিষয়ে তাদের কার্যালয়ে কোন তথ্য নেই, দাবি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের সিনিয়র কার্টোগ্রাফার আমরান হোসেনের।
তিনি বলেন, ‘হয়ত এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিস্তারিত জানা যেতে পারে।’