বাংলাদেশের অপার সৌন্দর্যের প্রতীক সুন্দরবন। এই বনের ওপর নির্ভরশীল কয়েকলাখ জেলে মৌয়াল। সুন্দরবনের দস্যুতা ঘিরে রয়েছে নানান ভয়ংকর গল্প। জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা দাবি করে চাওয়া হয় মুক্তিপণ। আর মুক্তিপণ না পেলে চালানো হয় অমানবিক নির্যাতন। নির্যাতনের ধরণগুলো হল উল্টো ঝুলিয়ে মারা, কানে বর্শি বাধিঁয়ে টান দেওয়া, চোখে শ্বাসমূল দিয়ে আঘাত করা সহ চলে বিভিন্ন কায়দায় নির্যাতন।
কখনো কখনো মেরে ফেলে জেলেদের লাশ পুতে ফেলা হয় গহীন বনে যার হদিস মেলে না। এভাবে সুন্দরবনকে পরিনত করে ভয়ের সম্রাজ্যে। যেখানে সুন্দরবনের শ্বাসমূলমিশ্রিত পানি যেন জেলেদের কান্না আর বাতাশ হাহাকার। সুন্দরবনে ডাকাত বাহিনী নাম এসেছে আলীম বাহিনী, আমির আলীবাহিনী ,আলম সানা বাহিনী,ভাই ভাই বাহিনী,কাজল বাহিনী মঞ্জু বাহিনী সহ আরও বাহিনী রয়েছে। এদের সাথে মাছ ধরা কোম্পানিদের যোগসাজশ রয়েছে। যারা ডাকাতদের সাথে চুক্তি করে নৌকা সুন্দরবনে পাঠায়। মাছ ধরে অর্ধেক টাকা দিতে হয় কোম্পানিকে। এর মধ্যে রয়েছে আবু সালেহ কোম্পানি, অয়ন কোম্পানি নাম বলেছে জেলেরা। তাছাড়া বনদস্যুদের হয়ে লোকালয়ে সহযোগিতা করে রহুল আমিন সোবহান,হান্নান। যারা ডাকাতদের মুক্তিপণের টাকা বিকাশে লেনদেন করে একটা অংশ ভাগ পায়। বনে ডাকাতদের খাবার পানি অস্ত্র সরবারহ করে লোকালয়ে রুহুল আমিন গং রা। এদের ভয়ে মুখ খুলতে চায়না জেলে মৌয়ালরা।
তাছাড়া এই সিন্ডিকেট বনে জেলেদের বিশেষ সংকেতিক চিহ্নের পাশ দেয়। এই পাশ গহীন বনে যেসকল জেলেরা দেখাতে পারে তাদের নির্বিঘ্নে মাছ ধরতে দেয় বনদস্যুরা। নৌকা প্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা দিতে হয় বনদস্যুদের বিশেষ পাশের চাঁদা। এই চাঁদা না পেলে নৌকা থেকে অপহরণ হয় জেলেরা।
অপহরণ করে ডাকাতদের নাম্বার থেকে জেলেদের বাড়ি ফোন দিয়ে কথা বলে টাকা চায়। আর এই সহযোগিদের মাধ্যমে জেলেদের মুক্তিপণ বিকাশে টাকা পোঁছে যায় ডাকাতদের কাছে। টাকা পেয়ে ডাকাতদের ছেড়ে দেয় জেলোরা। সর্বনিম্ন জন প্রতি জেলেদের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ডাকাত বাহিনী। কখনও কখনও ২/৩ লাখ টাকা চেয়ে থাকে ডাকাতরা।আর এই মুক্তিপণের টাকা দিতে ভিটেমাটি বিক্রি করে মহাজনদের কাছে।
বনদস্যুরা নিজেদের রাজা মনে করে চালায় তাদের শাসন। আর এই অমানবিক শাসনের কবলে পড়ে নিরীহ জেলে মৌয়ালরা। লোকালয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি ডাকাতদের ছত্র ছায়ায় উপকূলে চালায় নারকীয় তাণ্ডব। তবুও প্রানের মায়া ত্যাগ জীবিকা নির্বাহে তাগিদে ছুটে চলে হাজার হাজার জেলে।
প্রশাসনের সহযোগিতায় মাঝে মধ্যে বনদস্যুরা আত্মসমাপর্ণ করলে ও কিছুদিন পর আবার ফিরে যায় বনে। এ যাবত আত্মসমর্পণ করেছে রাজু বাহিনী,জাহাঙ্গীর বাহিনীসহ কয়েকটা বাহিনী। কিন্তু এই বাহিনীগুলোর বেশি সদস্য ২০২৪ সালোর ৫ ই আগষ্ট পরবতী বনে ফিরে পুনরায় দস্যুতা করছে।
বনদস্যুদের ভয়ে সুন্দরবন দেখতে আসা পর্যটকরা ভয়ে থাকে এমনটা জানিয়েছেন কয়েকজন পর্যটক। বনবিভাগ বলছে দস্যুদের ভয়ে দিনদিন পর্যটক কমছে সুন্দরবনবনে।
তাছাড়া সম্প্রতি বনদস্যুমুক্ত সুন্দরবন গড়ার দাবিতে উপকূলের জেলে মৌয়ালরা আন্দোলন করেছে টানা সপ্তাহব্যাপী। বন বিভাগের তথ্যমতে সেপ্টম্বর থেকে ৫৫০০ ট্যুরিষ্ঠ এসেছে। বন বিভাগের ষ্টেশন রয়েছে
৪ টি, বুড়োগোয়ালিনী কদতমতাল,কৈখালী কোবাদক ফাড়ি রয়েছে ১৬ টা। বন বিভাগের অভিযোগ পর্যাপ্ত জনবল সংকট রয়েছে , রয়েছে দ্রুত যান সংকট। তাছাড়া রয়েছে বনের ভিতর নেটওয়ার্ক যোগাযোগ অনুন্নত ব্যবস্থা।
গাবুরার জেলে মহসিন আলী বলেন, ছোট্ট থেকে সুন্দরবনে মাছ ধরো জীবিকা নির্বাহ করি। বনদস্যুরা ভয়ংকর ধরেই আগে মারে অমানবিক। বর্তমানে বন অশান্ত হয়ে উঠেছে বনদস্যুরা তৎপর। আমরা চাই সরকার বনদস্যু মুক্ত সুন্দরবন করুক।আমরা বনে মাছ ধরো জীবিকা নির্বাহ করি।
চকবারার আরেক জেলে কবিরুল ইসলাম বলেন, আমি সদ্য এক লাখ টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছি। আমাকে কালঞ্জ নদী থেকে বনদস্যু আমির আলী বাহিনী ধরে নিয়ে যায়। ৪ দিন ধরে মারপিট করে। আমার পরিবারের সাথে যোগাযোগ করলে বিকাশে টাকা পাঠালে আমাকে ছেড়ে দেয়।
সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন ষ্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, আমরা বনদস্যু মুক্ত করতে তৎপরতা চালাচ্ছি। মূলত বনদস্যু দের নিয়ে কাজ করে কোস্টগার্ড। আমাদের কাছে ভারী নৌযান নেই যেটা কোস্টগার্ডের কাছে রয়েছে। তবুও সীমিত জনবল নৌযান নিয়ে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। সরকারের হস্তক্ষেপ কামনা করি বনদস্যু মুক্ততে।