গোপালগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ দুই পদে রদবদল করেছে সরকার। নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জিএম সরফরাজকে এবং পুলিশ সুপার (এসপি) হিসেবে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে, জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।