বগুড়ার আদমদীঘির সান্তাহার প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিককে আওয়ামী লীগের দোসর অভিযোগ তুলে প্রেসক্লাবের তালা ঝুলিয়েছে স্থানীয় কতৃপয় বিএনপি’র নেতা কর্মীরা।
মঙ্গলবার রাতে সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে প্রেসক্লাবের কার্যালয়ের মূল ফটকে বিক্ষুব্ধ এসব নেতৃবৃন্দেরা এই তালা ঝুলিয়ে দিয়ে মিছিল করেন৷ এসময় তাঁরা ওই সব সাংবাদিকদের উদ্দেশ্য করে ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান’ স্লোগানও দেন।
সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ বলেন, প্রেসক্লাবের বর্তমান কমিটির কয়েকজন সাংবাদিক আওয়ামী দোসর। এজন্য তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করতে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তাছাড়া কতিপয় এসব দোসর সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন না করে আমাদের দলীয় লোকজনের নাম ভাঙিয়ে কর্মকাণ্ড পরিচালনার কারনে বিএনপি সরকারও বিতর্কিত হচ্ছে।
বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, ওই সাংবাদিক সংগঠনের আড়ালে কেউ যদি রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার সবার রয়েছে, তবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। তা না হলে প্রেসক্লাবে শুধু তালা দেওয়ায় শেষ নয় ; আরো কঠিন থেকে কঠিনতম সীদ্ধান্ত নেওয়া হবে। তবুও ওই প্রেসক্লাব থেকে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করা হবে।
তালা ধুলানোর বিষয়টি জানতে চেয়ে সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারির নেতৃত্বে স্থানীয় কিছু বিএনপি নেতা কর্মীরা আমাকে মারপিট করে প্রেসক্লাবে তালা মেরে দেয়। এ সময় আমাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেয়। প্রকৃতপক্ষে কোন রাজনৈতিক দলের সাথে আমরা জড়িত না। কিছু বিতর্কিত নেতাকে নিয়ে এসে প্রেসক্লাবে তালা দেন তারা।
ওই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, মব সৃষ্টি করে প্রেসক্লাব দখল করেছে।
স্থানিয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মুঠোফোনে বলেন, আমি বর্তমানে সংসদে আছি। বিষয়টি নিয়ে আমার পুরোপুরি জানা নেই। তবে খোঁজখবর নিয়ে বিষয়টির ব্যবস্থা নেওয়া হচ্ছে