ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
নেত্রকোণায় জ্যেষ্ঠ সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ প্রেসক্লাব, ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।