দর্পণ সময় অনলাইন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে—জামায়াতের এমন প্রচারণার সমালোচনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে জামায়াত। আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। এ দুই দলের আচরণ একই।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রিজভী বলেন, সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সরকার সফলভাবে শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব সম্পন্ন করতে পেরেছে।