দর্পণ সময় অনলাইন
দেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনায় প্রাণহানি কমানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আজ বৃহস্পতিবার, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সড়ক ব্যবস্থাপনা, যানবাহনের ফিটনেস, চালকের দক্ষতা ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে নতুন করে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৩ সালে প্রকাশিত সর্বশেষ গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি অনুযায়ী, ২০২১ সালে জনসংখ্যার অনুপাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহারে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, ওই বছর দেশে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানির সংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।২০১৭ সাল থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ- সবার আগে বাংলাদেশ’।জনসংখ্যার অনুপাতে মৃত্যুহারে দ্বিতীয় বাংলাদেশ
ডব্লিউএইচওর পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে বাংলাদেশে প্রতি লাখ মানুষের বিপরীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার ছিল ১৮ দশমিক ৬। এই সূচকে বাংলাদেশের ওপরে রয়েছে শুধু থাইল্যান্ড, যেখানে
মৃত্যুহার ২৫ দশমিক ৪। মানচিত্র দেখুন
বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ইথিওপিয়া ও ভিয়েতনাম। দেশ দুটিতে প্রতি লাখ মানুষের বিপরীতে মৃত্যুহার ১৭ দশমিক ৭। এ ছাড়া চীনে ১৭ দশমিক ৪, নাইজেরিয়ায় ১৭ দশমিক ২, ব্রাজিলে ১৫ দশমিক ৭, ভারতে ১৫ দশমিক ৪, যুক্তরাষ্ট্রে ১৪ দশমিক ২ এবং পাকিস্তানে ১১ দশমিক ৯।তবে ডব্লিউএইচওর অনুমিত হিসাব ও বাংলাদেশের সরকারি নথিভুক্ত পরিসংখ্যানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। সংস্থাটির হিসাবে ২০২১ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৫৭৮। একই সময়ে বাংলাদেশের সরকারি সূত্রে জানানো মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮৪।এই ব্যবধান দুর্ঘটনায় প্রাণহানির প্রকৃত চিত্র নির্ধারণে তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ ও হিসাবের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে।মোট প্রাণহানির হিসাবে ষষ্ঠ অবস্থান
ডব্লিউএইচওর ২০২১ সালের অনুমিত তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যায় শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের
অবস্থান ষষ্ঠ।তালিকায় প্রথম চীনে ২ লাখ ৪৮ হাজার ৯৯, দ্বিতীয় ভারতে ২ লাখ ১৬ হাজার ৬৬৮, তৃতীয় যুক্তরাষ্ট্রে ৪৭ হাজার ৭৫০, চতুর্থ নাইজেরিয়ায় ৩৬ হাজার ৭২২ এবং পঞ্চম ব্রাজিলে ৩৩ হাজার ৫৮৬ জনের মৃত্যুর হিসাব দেওয়া হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে অনুমিত সংখ্যা ৩১ হাজার ৫৭৮। এরপর পাকিস্তানে ২৭ হাজার ৫৬৮, ইথিওপিয়ায় ২১ হাজার ২৫৮, থাইল্যান্ডে ১৮ হাজার ২১৮ এবং ভিয়েতনামে ১৭ হাজার ২২৯ জনের মৃত্যুর তথ্য রয়েছে।এই ব্যবধান দুর্ঘটনায় প্রাণহানির প্রকৃত চিত্র নির্ধারণে তথ্য সংগ্রহ, নথিভুক্তকরণ ও হিসাবের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে।
মোট প্রাণহানির হিসাবে ষষ্ঠ অবস্থান
ডব্লিউএইচওর ২০২১ সালের অনুমিত তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যায় শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশের
অবস্থান ষষ্ঠ।তালিকায় প্রথম চীনে ২ লাখ ৪৮ হাজার ৯৯, দ্বিতীয় ভারতে ২ লাখ ১৬ হাজার ৬৬৮, তৃতীয় যুক্তরাষ্ট্রে ৪৭ হাজার ৭৫০, চতুর্থ নাইজেরিয়ায় ৩৬ হাজার ৭২২ এবং পঞ্চম ব্রাজিলে ৩৩ হাজার ৫৮৬ জনের মৃত্যুর হিসাব দেওয়া হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে অনুমিত সংখ্যা ৩১ হাজার ৫৭৮। এরপর পাকিস্তানে ২৭ হাজার ৫৬৮, ইথিওপিয়ায় ২১ হাজার ২৫৮, থাইল্যান্ডে ১৮ হাজার ২১৮ এবং ভিয়েতনামে ১৭ হাজার ২২৯ জনের মৃত্যুর তথ্য রয়েছে।বিশেষজ্ঞদের মতে, মোট মৃত্যুর সংখ্যা এবং জনসংখ্যার অনুপাতে মৃত্যুহার দুটি পৃথক সূচক। উভয় পরিসংখ্যানই সড়ক নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরে।
দেশীয় পরিসংখ্যানেও উদ্বেগের চিত্র
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ৭হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত এবং ১৬
নিহতদের মধ্যে ১ হাজার ৮ জন শিশু এবং ৯৬২ জন নারী ছিলেন। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ২ হাজার ৬৭১ জন। এ ছাড়া পথচারী নিহত হন ১ হাজার ৫৬৪ জন।
চলতি বছরের সেপ্টেম্বরেও দুর্ঘটনার পরিসংখ্যান পরিস্থিতির উন্নতির স্পষ্ট ইঙ্গিত দেয়নি। ফাউন্ডেশনটির হিসাব অনুযায়ী, ওই মাসে ৪৪২টি দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হন। দৈনিক গড়ে প্রাণহানির সংখ্যা ছিল প্রায় ১৪। নিহতদের মধ্যে ১৩৯ জন
হাজার ৪৭৬ জন আহত হনচলতি বছরের সেপ্টেম্বরেও দুর্ঘটনার পরিসংখ্যান পরিস্থিতির উন্নতির স্পষ্ট ইঙ্গিত দেয়নি। ফাউন্ডেশনটির হিসাব অনুযায়ী, ওই মাসে ৪৪২টি দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হন। দৈনিক গড়ে প্রাণহানির সংখ্যা ছিল প্রায় ১৪। নিহতদের মধ্যে ১৩৯ জন মোটরসাইকেল আরোহী এবং ১০৬ জন পথচারী।
২০৩০ সালের মধ্যে প্রাণহানি অর্ধেকে নামানোর লক্ষ্য
সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আগামীর সময়কে বলেন, সরকার গঠনের আট মাসের মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭সালের ডিসেম্বরের মধ্যে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়ন এবং ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি ৫০ শতাংশ কমানোর জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।তিনি জানান, নিরাপদ মোটরযান নিশ্চিত করা, চালকদের দক্ষতা বাড়ানো, পরীক্ষা কঠোর করা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্বচ্ছতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ মোড় চিহ্নিত করে সেগুলোর সমস্যা দূর করার কাজ চলছে।
তবে এসব উদ্যোগের বাস্তব ফল কত দ্রুত পাওয়া যাবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। যানবাহনের ফিটনেস যাচাই, চালকের যোগ্যতা পরীক্ষা, গতিসীমা কার্যকর করা এবং দুর্ঘটনাপ্রবণ স্থানে নিয়মিত নজরদারি নিশ্চিত না হলে নির্ধারিত লক্ষ্য অর্জন কঠিন হতে পারে।
দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রয়োজন সমন্বিত ব্যবস্থা
সড়ক দুর্ঘটনার পেছনে একাধিক কারণ কাজ করে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণভাবে অন্য গাড়িকে অতিক্রম করা, চালকের অদক্ষতা ও ক্লান্তি, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ত্রুটিপূর্ণ সড়ক নকশা এবং আইন প্রয়োগের দুর্বলতা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।মহাসড়কে দ্রুতগতির বাস ও ট্রাকের পাশাপাশি ধীরগতির যান চলাচল, পথচারীদের নিরাপদে রাস্তা পার হওয়ার ব্যবস্থা না থাকা এবং জনবসতিপূর্ণ এলাকায় গতিসীমা যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে না পারাও ঝুঁকি তৈরি করে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শামসুল হক অতিরিক্ত গতি, মহাসড়কে ধীরগতির যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, সড়কের নকশাগত ত্রুটি এবং আইন প্রয়োগের দুর্বলতাকে দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেনতাঁর মতে, মোটরসাইকেল দুর্ঘটনা কমাতে কার্যকর নিয়ন্ত্রণ, উপযোগী অবকাঠামো এবং পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, কেবল চালকের ভুলের ওপর গুরুত্ব দিলে সমস্যার সব দিক চিহ্নিত করা সম্ভব নয়। একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটলে সেখানকার সড়ক নকশা, যান চলাচলের ধরন, গতিনিয়ন্ত্রণ ও নজরদারির ঘাটতি পর্যালোচনা করা প্রয়োজন। পাশাপাশি চালকের প্রশিক্ষণ, লাইসেন্স প্রদান, যানবাহনের ফিটনেস এবং চালকদের কর্মঘণ্টা ও বিশ্রামের বিষয়েও কার্যকর ব্যবস্থা থাকা দরকার।তদন্ত ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ
নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক মনে করেন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, আইন প্রয়োগের ঘাটতি এবং সড়ক পরিকল্পনায় মানুষের নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে দুর্ঘটনায় প্রাণহানি কমানো কঠিন হচ্ছে।
তাঁর মতে, একই স্থানে বা একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটলেও যথাযথ তদন্তের অভাবে অনেক ক্ষেত্রে মূল কারণ চিহ্নিত হয় না। প্রাণহানি কমাতে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং কারণ অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে ঝুঁকিপূর্ণ সড়কে গতিসীমা কার্যকর করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, চালকদের মানসম্মত প্রশিক্ষণ ও লাইসেন্স পরীক্ষা, মহাসড়কে ধীরগতির যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং পথচারীদের জন্য ফুটপাত ও নিরাপদ পারাপারের ব্যবস্থা করা।
একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোর নকশাগত ত্রুটি দূর করা, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
পুলিশ, বিআরটিএ ও স্বাস্থ্য বিভাগের তথ্য সমন্বিতভাবে বিশ্লেষণ করা হলে দুর্ঘটনার ধরন, ঝুঁকিপূর্ণ স্থান এবং বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। এসব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাজের জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। ডব্লিউএইচওর পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান সড়ক নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। ঘর থেকে বের হওয়া প্রত্যেক মানুষের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে সড়ক ব্যবস্থাপনা, আইন প্রয়োগ ও জনসচেতনতায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।