জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদে আরবি শিখতে যাওয়া এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া ওরফে মুছা হুজুর (২৭) নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি গ্রাম্য জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন এবং শিশুদের আরবি পড়াতেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ২৮ নভেম্বর মণ্ডলপাড়া এলাকার ওই মসজিদে ধর্ষণের ঘটনা ঘটে। তখন ভুক্তভোগী শিশুটির বয়স ছিল ১৫ বছর। সে নিয়মিত মসজিদে আরবি পড়তে যেত।
এজাহারে উল্লেখ করা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর শিশুটিকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। মামলায় আরও বলা হয়, পরবর্তী সময়ে একইভাবে ১ ও ২ ডিসেম্বরও শিশুটিকে ধর্ষণ করা হয়।
ঘটনাটি জানার পর শিশুটির মা ২০২০ সালের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে বাদীপক্ষও সন্তোষ প্রকাশ