২০২৭ সালে কানাডায় অবস্থানরত অতিরিক্ত দুই লাখ মানুষকে স্থায়ী বাসিন্দা করার উদ্যোগের পাশাপাশি আগামী তিন বছরে ১১ লাখ ৪০ হাজার বিদেশীকে নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। এখানে উল্লেখ্য, ১১ লাখ ৪০ হাজারের এই লক্ষ্যমাত্রা সব দেশের অভিবাসীদের জন্য, শুধু বাংলাদেশিদের জন্য নয়। আবেদন করলেই যে স্থায়ী বসবাসের অনুমতি নিশ্চিত তা নয়। যোগ্যতার বিচারে আপনি প্রস্তুতি নিতে পারেন। তবে কিভাবে প্রস্তুতি নিবেন তা এই প্রতিবেদনে প্রাথমিক ধারনা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে ২টি অংশ। ১ম অংশটি হলো গত ০৫ নভেম্বর ঘোষিত পরিকল্পনায় ২০২৭ সালে কানাডায় অবস্থানরত অতিরিক্ত দুই লাখ মানুষকে স্থায়ী বাসিন্দা করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি আশ্রয়ের আবেদন নিষ্পত্তির জট কমাতেও অর্থ রাখা হয়েছে নতুন বাজেটে। কানাডায় কেউ পড়াশোনা শেষ করে চাকরি করছেন, কেউ আশ্রয়ের আবেদনের শুনানির অপেক্ষায়, কেউ আবার পরিবারের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুমোদন চাইছেন। দীর্ঘ অপেক্ষার পর অটোয়ার এই নতুন উদ্যোগ তাঁদের সেই অপেক্ষা কমানোর আশা জাগিয়েছে। এক্ষেত্রে এক লাখ কর্মী তাঁদের পরিবারের জন্য, অন্য এক লাখ নির্দিষ্ট মানবিক ও পারিবারিক আবেদনকারীদের জন্য। মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় আবেদন করা মানুষের জন্য ঘোষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যাঁদের আবেদন ইতিমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে, তাঁদের পিআরের চূড়ান্ত নিষ্পত্তি এগিয়ে নেওয়া হবে। অপরদিকে পারিবারিক স্পনসরশিপে কানাডীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী বা স্ত্রী, কমন-ল পার্টনার এবং নির্ভরশীল সন্তান, যাঁরা কানাডায় থেকে পিআরের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তাঁদের আবেদন প্রক্রিয়াকরণে এই বরাদ্দ ব্যবহার করা হবে। ক্যুইবেকের বাইরে বসবাসের উদ্দেশ্যে আবেদন করা স্বামী-স্ত্রী ও কমন-ল পার্টনারদের ক্ষেত্রে অপেক্ষার সময় ১২ মাসের কাছাকাছি নামিয়ে আনতে উদ্যোগটি উল্লেখযোগ্য সহায়তা করবে বলে জানিয়েছে সরকার। আশ্রয়ের আবেদনে যাঁদের এখনো শুনানি হয়নি অথবা শুনানির পর সিদ্ধান্তের অপেক্ষা চলছে, তাঁদের জন্য প্রাসঙ্গিক হচ্ছে আবেদনজট কমানোর বরাদ্দ। এছাড়া আগামী পাঁচ বছরে এ কাজে ৯৮ মিলিয়ন কানাডিয়ান ডলার রাখার প্রস্তাব এসেছে বাজেটে। ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড, অভিবাসন বিভাগ ও সীমান্ত সংস্থার মাধ্যমে অপেক্ষমাণ আশ্রয়ের আবেদন কমানো এবং সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে অর্থটি ব্যবহার করার কথা। এর সঙ্গে যুক্ত হয়েছে ০৩ নভেম্বর কার্যকর হওয়া আশ্রয়প্রক্রিয়ার পরিবর্তন। একই তথ্য বারবার চাওয়া কমানো, আবেদনপত্র সহজ করা এবং শুনানির আগে প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করার মাধ্যমে সিদ্ধান্তের প্রক্রিয়া এগিয়ে নিতে চায় সরকার। আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে যাঁরা পড়াশোনা শেষ করে কানাডায় কাজ করছেন, তাঁদের জন্য কর্মী বিভাগের অতিরিক্ত বরাদ্দ বিশেষভাবে প্রাসঙ্গিক হতে পারে। ক্যুইবেকের বাইরে থাকা এসব কর্মী প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি বা PNP-এর শর্ত পূরণ করলে এই সুযোগের বিবেচনায় আসতে পারেন। অঞ্চলভিত্তিক কর্মীর চাহিদা মেটাতে প্রদেশ ও টেরিটরিগুলোর সঙ্গে মিলে বাড়তি মনোনয়নের জায়গা বরাদ্দ করবে অটোয়া। অপেক্ষমাণ আবেদনকারীদের জন্য আরেকটি সুবিধা হলো, এই বিশেষ ব্যবস্থায় বিবেচিত হতে আলাদা আবেদন বা বাড়তি পদক্ষেপ নিতে হবে না বলে জানিয়েছে কানাডার অভিবাসন বিভাগ। বিদ্যমান আবেদনগুলো এগিয়ে নিয়েই বহু মানুষের কানাডায় স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ করতে চায় সরকার। এখন আসি ২য় অংশে। এই প্রোগ্রামটি বাংলাদেশ থেকে যাঁরা কানাডায় স্থায়ী হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন এই সংবাদটি বাংলাদেশের বিভিন্ন পোর্টালে ও বিভিন্ন ইমিগ্রেশন কন্সালটেন্ট এর ফেসবুক পেইজে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ থেকে আলাদা ভাবে কোন লোক আনবে না কানাডা। এই প্রোগ্রামটি বিশ্বের প্রত্যেকের জন্য উন্মুক্ত। নিয়মানুযায়ী আপনিও এই প্রোগ্রামের আওতায় আবেদন জমা দিতে পারেন। গত ৫ নভেম্বর প্রকাশিত ২০২৭–২০২৯ সালের নতুন “ইমিগ্রেশন লেভেলস প্লান” অনুযায়ী, প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার (২০২৭ সাল: ৩ লাখ ৮০ হাজার, ২০২৮ সাল: ৩ লাখ ৮০ হাজার ও ২০২৯ সাল: ৩ লাখ ৮০ হাজার) করে নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে কানাডা। বিভিন্ন ক্যাটাগরিতে কানাডার নতুন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম দক্ষ ও অভিজ্ঞ বিদেশি কর্মীদের। প্রধান ক্যাটাগরিগুলো মধ্যে রয়েছে – দক্ষ কর্মী: শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা। এক্সপ্রেস এন্ট্রি: যোগ্য প্রার্থীদের জন্য ফেডারেল অর্থনৈতিক অভিবাসন ব্যবস্থার জন্য যোগ্য ব্যক্তিরা। প্রোভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম (PNP): কানাডার বিভিন্ন প্রদেশের চাহিদা অনুযায়ী মনোনীত বিদেশি কর্মীরা। ফ্যামিলি রিইউনিফিকেশ: কানাডায় বসবাসরত যোগ্য ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এবং রিফিউজিস এন্ড ইউমেনিটারিয়ান: শরণার্থী ও মানবিক বিবেচনায় যোগ্য ব্যক্তিরা। যাঁরা বাংলাদেশ থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চান, তারা এখন থেকেই প্রস্ততি নিতে পারেন। সেক্ষেত্রে আর্থিক প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ যে বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করবেন তা হলো – * শিক্ষাগত যোগ্যতা, * কাজের অভিজ্ঞতা, * ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষতা এবং * এক্সপ্রেস এন্ট্রি ও পিএনপি (PNP) – এর যোগ্যতা। মনে রাখবেন এই প্রোগ্রামটি শুরু হবে ২০২৭ সাল থেকে। বিস্তারিত তথ্যের জন্য “ইমিগ্রেশন, রিফিউজিস এন্ড সিটিজেনশিপ কানাডা (IRCC)” র ওয়েবসাইট পেইজটি চেক করুন। যে কোন তথ্যের জন্য আমার পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন। তথ্যসূত্রঃ দ্য গ্লোব এন্ড মেইল। বাজেট ২০২৬, গভর্নমেন্ট অব কানাডা। ইমিগ্রেশন, রিফিউজিস এন্ড সিটিজেনশিপ কানাডা (IRCC)।