- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রেজি. নং ০৬/২০২২-এর আওতাধীন নীলফামারী জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশের আব্দুর রাজ্জাককে আহ্বায়ক এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের আরফিনুর ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে তালিকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি আবু জাফর বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছেন। এসব হামলা প্রতিরোধ এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ লক্ষ্যে সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তিনি সাংবাদিকদের পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে নীলফামারী জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশার ন্যায্য দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে। পাশাপাশি সংগঠনের ঘোষিত ১৪ দফা দাবি আদায়েও তাঁরা সক্রিয়ভাবে কাজ করবেন।