বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে ডায়বেটিস ঝুঁকিপূর্ণ সংক্রমক রোগ হিসেবে ধাবিত হচ্ছে।
এই রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ন্যায় সারা পৃথিবীতে যেভাবে মাদক আগ্রাসিত হয়ে যুব সমাজকে ধংশ করছে। আশা করছি রান ফর অ্যাওয়ারনেস ম্যারাথন প্রতিরোধের মাইফলক হিসেবে কাজ করবে। ডায়াবেটিস এখন শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি প্রতিটি পরিবারের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। ক্রমবর্ধমান এ ঝুঁকি মোকাবিলায় রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করা জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে।
এর আগে সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনিও পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে, অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আলোচনা সভায় অংশ নেন ।
অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।